আজ বুধবার আখেরি চাহার সোম্বা। আরবি বছরের দ্বিতীয় মাস সফর-এর শেষ বুধবার এর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় মুসলমানরা পালন করেন।
সফর মাসের শেষ বুধবার হযরত মোহাম্মদ (সা.) প্রচণ্ড অসুস্থতা থেকে কিছুটা সুস্থতা বোধ করলে গোসল করেছিলেন। অনেক সাহাবী এই খবর পেয়ে দাসমুক্ত করে দিয়েছিলেন। কেউবা বহু দান-সাদকা করেছেন। এটা ছিল সফর মাসের শেষ বুধবার। এজন্য এই দিনটিকে আখেরি চাহার সোম্বা বলা হয়। আখেরি অর্থ ‘শেষ’ আর চাহার সোম্বা হলো ‘বুধবার’। এই দিনটির পর রাসূল (সা.) পুনরায় অসুস্থ হয়ে পড়েন এবং ১২ রবিউল আওয়াল আখেরি নবী রাসূল (সা.) ইন্তেকাল করেন।
আলেমদের কথায়, রাসূল (সা.) আখেরি চাহার সোম্বা সম্পর্কে নিজে থেকে কিছুই বলেননি। তিনি তাঁর সাহাবীদের নিকটও কিছু বলেছেন এমন কোন তথ্য পাওয়া যায় না। যে কারণে হাদীসে এই দিনটির তাত্পর্য নিয়ে বিশেষ কোন তথ্য প্রকাশ করা হয়নি।
