বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের অসহিষ্ণু মনোভাব দেশকে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। গত কয়েক দিনের নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের জন্য সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকে দায়ী করেন তিনি। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগ্রত জনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি শহিদ চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মনিরুল ইসলাম শিকদার প্রমুখ।
