শ্রীমঙ্গলে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:১২

নারীর স্বাধীন চলাফেরায় চাই নিরাপত্তা এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকালে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে নারীদের সংগঠন ‘নারীপক্ষ’র আয়োজনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন নারীপক্ষ সিলেট বিভাগীয় প্রতিনিধি প্রভা রানী বাড়াইক। এ সময় উপস্থিত ছিলেন নারী বান্ধব হাসপাতাল কর্মসূচির হাসপাতাল পর্যবেক্ষক আফরোজা বারি লিনা, চা শ্রমিক নারী নেত্রী সন্ধ্যা রবিদাস, প্রতিমা নায়েক, আইডিয়া’র (ইনিস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স) প্রজেক্ট ব্যবস্থাপক পংকজ ঘোষ দস্তিদার প্রমুখ।