মিউচুয়াল ফান্ডের প্রভাব

শেয়ারবাজারের সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:৪০
লভ্যাংশ হিসেবে নগদ ও বোনাস ইউনিট বিতরণের সুযোগ রেখে মিউচুয়াল ফান্ড বিধিমালার সংশোধনী চূড়ান্ত করায় এ খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিধিমালা চূড়ান্ত করে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল বাজারে লেনদেন হওয়া ৪১টি মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩৪টির। আর অপরিবর্তিত ছিল ২টির দাম। এ খাতে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক ২৫ পয়েন্ট কমে ৩ হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭৪ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ৯৩২ টাকা। যা আগের দিনের চেয়ে ৫০ কোটি ২১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৬ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪১ টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। আর ২৬৬ টি কোম্পানির ৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ৭০৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোম্পানি হলো- আরএন স্পিনিং, বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, গ্রামীণ-২, এইমস ১ম মিউচুয়াল ফান্ড, সায়হাম কটন, বেক্সিমকো ফার্মা, ১ম পিএফ মিউচুয়াল ফান্ড, ও এনবিএল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- ৫ম আইসিবি, ৩য় আইসিবি, সায়হাম কটন, আরএন স্পিনিং, ৬ষ্ঠ আইসিবি, ১ম আইসিবি, আইসিবি ১ম এনআরবি, আইএফআইএল ১ম মিউচুয়াল ফান্ড-১, প্রাইম ১ আইসিবিএ ও এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- লিন্ডে বিডি, ফাইন ফুডস, প্রগতি লাইফ ইন্সুরেন্স,এফবিএফআইএফ, গ্ল্যাক্সোস্মিথ কেলাইন, অলটেক্স, এনটিসি, মেঘনা কনডেন্সড মিল্ক, আইএলএফএসএল ও ফনিক্স ফাইন্যান্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে সিএসই- ৩০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৫২৫ টাকা। যা আগের দিনের চেয়ে ৭ কোটি ৬৪ লাখ ১ হাজার ২৬০ টাকা বেশি। লেনদেনকৃত ১৬৭ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৫ টির কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টি কোম্পানির শেয়ারের। আর ১৬৭ টি কোমপানির ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে।