জোকস

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
বাবা :আচ্ছা মাস্টার মশাই, আমার ছেলেটা ইতিহাসে কেমন করছে বলুন তো। আমি আবার ছাত্র থাকা অবস্থায় ইতিহাস বিষয়টায় খুবই কাঁচা ছিলাম। শিক্ষক :চিন্তা করবেন না। ইতিহাসের পুনরাবৃত্তিই হচ্ছে! ছেলে :বাবা, বাবা, কালো টাকা কী? বাবা :(খানিকটা আমতা আমতা করে) যে টাকার উত্স কালো সেটাই কালো টাকা। ছেলে :ও পাশের বাড়ির সামাদ আঙ্কেলের আলকাতরার ব্যবসা থেকে টাকা আয় করার মতো তাই না! ক্রেতা :কী বলছো? কেজি ৪০ টাকা? কম হয় না? বিক্রেতা :কম হইব না ক্যান? অবশ্যই হইব। আধা কেজি নিলেই কম কইরা ২০ টাকা দিতে পারবেন! প্রতিবেশীর ছোট্ট ছেলেকে বাড়ির উঠানে গর্ত খুড়তে দেখে এগিয়ে গেলেন করিম সাহেব। জানতে চাইলেন— :কী করছ বাবু? :আমার গোল্ডফিশটা মারা গেছে তো তাই ওটাকে মাটি চাপা দিচ্ছি—জবাব দিল ছেলেটি। :কিন্তু তুমি তো গোল্ডফিশের জন্য ছোট একটা গর্ত করলেই হয়। এতো কষ্ট করে এতো বড় গর্ত করছো কেন? - আবারও জানতে চাইলেন করিম সাহেব :কী করব বলুন! আমার গোল্ডফিশটা যে আপনার পোষা বিড়ালের পেটে ছিল। আর বিড়ালটাকে চাপা দিতে গর্তটাও বড় দরকার—জানালো ছেলেটি।