বিশ্বায়নের এ যুগে মানসম্পন্ন শিক্ষার মূল্য অনেক বেশি। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে রাজধানীর লালমাটিয়ায় (ধানমন্ডি গভঃ স্কুলের বিপরীতে) কোলাহলমুক্ত পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ড্যাফোডিল গ্রুপের কর্ণধার মো. সবুর খানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এটি। এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার সুযোগ রয়েছে।
লক্ষ্য ও উদ্দেশ্য :অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকমণ্ডলী দ্বারা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নাগরিক গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল গুণাবলীর বিকাশ ঘটানো, শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তোলা প্রভৃতি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়।
বৈশিষ্ট্য :ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম ও পাঠ্যসূচী অনুযায়ী বাংলা মাধ্যমে শিক্ষা, নিয়মিত অভ্যন্তরীণ পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা, শিক্ষকদের নিয়মিত তত্ত্বাবধান, শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে উন্নত কলা-কৌশল ব্যবহার, আবশ্যিকভাবে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সুবিধা প্রভৃতি বৈশিষ্ট্য নিয়ে চলছে ডিআইসি। ৯১২৬১৯৮, ০১৭১৩৪৯৩১৯৯ নম্বরে এই কলেজ সম্পর্কে আরও তথ্য জানা যাবে।
সুবিধাদি :ডিআইসিতে রয়েছে নিজস্ব সুপ্রশস্ত কলেজ ভবন ও শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত গবেষণাগার, ফ্রি ইন্টারনেট সুবিধা, সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা সফর, ক্রীড়া, বিতর্ক এবং সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রভৃতি সুবিধা রয়েছে এখানে। এখান থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে ৩০% পর্যন্ত ছাড় রয়েছে।
এই কলেজের বোর্ড পরীক্ষায় পাশের হার শতভাগ।
