প্র শি ক্ষ ণ

স্যাটেলাইট ব্রডকাস্টিং পাঠ্যধারা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:০৩
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট চালু করেছে মাসব্যাপী কোর্স ‘স্যাটেলাইট ব্রডকাস্টিং’ পাঠ্যধারা। কোর্সটি ১৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত চার সপ্তাহে সম্পন্ন হবে। স্নাতকোত্তীর্ণ যে কেউ কোর্সটি করতে পারবেন। ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের হিসাব শাখায় অথবা অনলাইনে www.nimc.gov.bd ঠিকানায়। কোর্সের ফি ৬ হাজার টাকা। ফোন :৮০৩১০৬৮।