বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) বিশেষ রেল ও বাস চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে।
রেল :রেল প্রথম পর্বে ১১ ও ১২ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বে ১৮, ১৯, ২০ জানুয়ারি মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন পরিচালনা করবে।
১১ ও ১২ জানুয়ারি :জামালপুর থেকে সকাল ৯-১৫ মিনিটে ও আখাউড়া থেকে রাত ১০-৪৫ মিনিটে দুইটি ট্রেন ছেড়ে আসবে টঙ্গীর উদ্দেশে। ১২ জানুয়ারি লাকসাম থেকে সকাল ১০টায় একটি ট্রেন ছেড়ে আসবে টঙ্গীর উদ্দেশে।
১৩ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন :সকাল ঢাকা থেকে টঙ্গীর উদ্দেশে ছেড়ে যাবে ৭টি ট্রেন। এগুলো ছাড়বে সকাল ৫-২৫, ৭-১৫, ৭-৩০, ৯টায় দুইটি ও ১০-৫০ মিনিটে দুইটি। একইভাবে টঙ্গী থেকে ঢাকায় আসবে ৭টি ট্রেন। এগুলো টঙ্গী ছাড়বে দুপুর ১২-২০, ১২-৪০, ১-১০, ২-১৫, সন্ধ্যা ৬-৫৫, ৭-২০ ও রাত ৯-৩০ মিনিটে।
১৩ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন :টঙ্গী থেকে লাকসামের উদ্দেশে দুপুর ১২-৫০ মিনিটে, আখাউড়ার উদ্দেশে দুপুর ২-৫৫ মিনিট ও রাত ১-৩০ মিনিটে, ময়মনসিংহের উদ্দেশ্যে দুপুর ১২-২০, ১২-৪০, ২-১০ ও রাত ১০-৩০ মিনিটে ট্রেন ছেড়ে যাবে।
১৮ ও ১৯ জানুয়ারি :জামালপুর থেকে সকাল ৯-১৫ মিনিটে ও আখাউড়া থেকে রাত ১০-৪৫ মিনিটে দুইটি ট্রেন টঙ্গীর উদ্দেশে ছেড়ে আসবে।
২০ জানুয়ারি :সকাল ১০-৫০ মিনিটে ঢাকা থেকে টঙ্গীর উদ্দেশে একটি ট্রেন ছেড়ে যাবে। একই দিন রাত ১-৩০ মিনিটে টঙ্গী থেকে ঢাকার উদ্দেশে যাবে আরও একটি ট্রেন।
এ ছাড়া ৮ জানুয়ারি দুপুরের পর থেকে ১৩ জানুয়ারি আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত ঢাকা অভিমুখী সকল ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি দেবে। আখেরি মোনাজাতের পরের দিন টিকেটধারী মুসল্লিরা যাতে উঠতে পারেন সেজন্য সুন্দরবন, পারাবত, উপকূল, এগারসিন্ধুর, একতা, অগ্নিবীণা, নীলসাগর, জয়ন্তিকা, সিল্কসিটি, পদ্মা ও মহানগর গোধূলি ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি দেবে।
বিআরটিসি
বিআরটিসিও বিশ্ব ইজতেমা উপলক্ষে ১০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু করেছে। রাজধানীর গুলিস্থান, ফুলবাড়িয়া, কমলাপুর, মতিঝিল, ফার্মগেট, গাবতলী, মহাখালী, আজিমপুর থেকে ইজতেমাস্থল পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। ১১ থেকে ১৩ ও ১৮ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত কাকরাইল মসজিদ সংলগ্ন পয়েন্ট থেকে ইজতেমাস্থল পর্যন্ত দোতালা বাস চলাচল করবে। বিমানবন্দর থেকে বিদেশি মুসল্লিদের ইজতেমাস্থলে নিয়ে যাওয়ার জন্য বাস থাকবে।
এ ছাড়া বিআরটিসি ইজতেমা সার্ভিসের বাসগুলো আরিচা, পাটুরিয়াঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদি, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভৈরব, কুটি, চৌমহনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, বিরিশিরি, নেত্রকোনা, সোনাপুর, চরজব্বার, লক্ষ্মীপুর, কলমাকান্দা, মদন, মনোহরদী, মিরকাদিম, মোহনগঞ্জ, আখাউড়া, ময়মনসিংহ, সাইদাবাদ, জয়দেবপুর, গাবতলী থেকে মুসল্লিদের আনা-নেওয়া করবে। এ ছাড়া কোনো মুসল্লিদল যদি চান বিআরটিসি তাদের বিশেষ ব্যবস্থায় বাস দিয়ে ইজতেমাস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। আখেরি মোনাজাতের পরের দিন অর্থাত্ ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি মুসল্লিদের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার জন্যও বিআরটিসির বাসগুলো চলাচল করবে।
