হাজীগঞ্জে সালমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
হাজীগঞ্জে গৃহবধূ সালমা হত্যার ২ মাসেও কোন সুরাহা হয়নি। প্রতিবাদে ইউএনও অফিসের সামনে সালমা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। গত ৮ নভেম্বর হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বদরপুর গ্রামের গৃহবধূ সালমাকে তার স্বামী জহিরুল ইসলাম ও দেবর, শ্বশুর-শাশুড়ী মিলে পাশবিক নির্যাতনে হত্যা করে। হাজীগঞ্জ থানার মামলা তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, এই মামলার আসামিরা হাইকোর্টের জামিনে রয়েছে।