ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে সাব-রেজিষ্ট্রার অফিসের জন্য অধিগ্রহণকৃত জমি দখল করে পুকুর খননের কাজ চলছে। জানা যায়, ধোবাউড়া সদরে উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসের জন্য গত ৪ জানুয়ারি ২০১২ ইং তারিখে এল.এর কেইচ নং ২০১১-১০(২) মূলে ধোবাউড়া মৌজায় ১২নং খতিয়ানে, ৩৩৩৯নং দাগে ৩৩ শতাংশ ভূমি অধিগ্রহণ করে সীমানা নির্ধারণপূর্বক “সাব- রেজিষ্ট্রার অফিসের জন্য নির্ধারিত স্থান” শীর্ষক সাইন বোর্ড লাগানো হয়।
সাব-রেজিষ্ট্রার স্বপ্না বিশ্বাস ছুটিতে থাকার সুবাদে স্বার্থান্বেষী মহলের যোগসাজশে সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক সমিতির এক নেতার ছত্রচ্ছায়ায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছোট ভাই এক প্রভাবশালী উক্ত ভূমি দখল করে পুকুর খননের মাধ্যমে তার নিজস্ব ভূমিতে মাটি ভরাটের কাজ চালাচ্ছেন।
