যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে বৃহত্ একটি ইউনিটসহ ৩টি ইউনিটে বিদ্যুত্ উত্পাদন বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রীডে বিদ্যুত্ সরবরাহ হ্রাস পেয়েছে ২৭০ মেগাওয়াট। ৭৭৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুত্ কেন্দ্রের বাকি ৬টি ইউনিটে বর্তমানে উত্পাদিত হচ্ছে ৪৫০ মেগাওয়াট। এব্যাপারে বিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নরুল আলম জানান, জরুরি সংস্কার কাজের জন্য ইউনিট ৪ বন্ধ করা হয়েছে। বাকি ২টি ইউনিটেরও ত্রুটি মেরামত কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ ৩টি ইউনিট পুনরায় বিদ্যুত্ উত্পাদনে ফিরে আসবে।
