রায়পুরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে রাতভর গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার উপজেলার মৌলভীবাজার সড়কে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। মানববন্ধনে রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের রায়পুরা শাখার সাধারণ সম্পাদক আরিফা রহমান চন্দনা, নারী নেত্রী লুত্ফর নাহার লিলি, শাহানাজ পারভিন প্রমুখ।
