বেনাপোল সীমান্তে ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৬
বুধবার ভোর রাতে বেনাপোল সীমান্তের কাছে সাদীপুর ও রঘুনাথপুর গ্রামের মধ্যবর্তী তুতের মাঠ থেকে বিজিবি ১০ হাজার ৮শ’ ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। সামপ্রতিককালে উদ্ধারকৃত ফেনসিডিলের এটি একটি বড় চালান। গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে ফেনসিডিলের একটি বড় চালান সাদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে। বিজিবি’র যশোর ২৬ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদের নের্তৃত্বে বিজিবি’র একটি দল সেখানে অভিযান চালান। চোরাচালানিরা বিজিবি’র আগমন টের পেয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এর আনুমানিক দাম সাড়ে ৫৪ লাখ টাকা বলে জানা যায়।