আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে ছারছীনার পীর সাহেবের মাহফিল। মাহফিলকে সফল করতে নগরীর ছাতিপট্টি জামে মসজিদে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন, আলহাজ্ব মাওলানা আহছানুল করিম-আল আসহারী, কুমিল্লা আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইমানুদ্দীন মুজিব, চান্দিনা আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুল কাদের, মাওলানা মোস্তাক আহমেদ, ছাতিপট্টি জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ, মাওলানা জাহাঙ্গীর আহমেদ প্রমুখ।
