গোবিন্দগঞ্জে পুত্রকে পিটিয়ে হত্যা করলো মাদকাসক্ত পিতা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত মঙ্গলবার হিরোইন খোর এক পাষণ্ড পিতা তার ৫ বছরের পুত্রকে পিটিয়ে হত্যা করেছে। এঘটনায় গ্রামবাসী পিতাসহ ওই পরিবারের ৫ জনকে আটক করে পুলিশে সোর্পদ করে। জানা গেছে, উপজেলার কাটাবাড়ীর হামিদপুর মোল্লা পাড়ার হিরোইন খোর চাঁন মিয়া (মামুন) তার শিশু পুত্র লিমনকে (৫) বাড়ি অদূরে অন্য এক বাড়ি থেকে গাঁজা আনতে বলে। কিন্তু লিমন গাঁজা না নিয়ে আসায় চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে বেদম প্রহার করলে সে ঘটনাস্থলেই মারা যায়।