শিবচরে শতাধিক গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৮
মাদারীপুরের শিবচরে গত মঙ্গলবার রাতে শতাধিক মেহগিনি গাছ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা । জানা যায়, উপজেলার দক্ষিণকান্দি গ্রামে তমিজ উদ্দিন টেক্সটাইল মিলের চেয়ারম্যান মো. মহসিন উদ্দিন আহমেদ ০.৫১ একর জমি লিজ নিয়ে তাতে মেহগিনি বাগান ও বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছিলেন। উক্ত জমি থেকে প্রাপ্ত আয় তিনি স্থানীয় তমিজদ্দিন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিচালনা কাজে দান করেন। কিন্তু অতিসমপ্রতি এলাকার ননী গোপাল কর্মকার ভূয়া ওয়ারিশ সেজে উক্ত জমি দখল করার উদ্দেশ্যে ৮/১০ জন সন্ত্রাসী নিয়ে শতাধিক গাছ কেটে ও আগুন লাগিয়ে বাগানটি পুড়িয়ে দেয়। এ ব্যাপারে জমি রক্ষণাবেক্ষণ-কারী মো. ফজলুর রহমান জানান, এলাকার ভূমি দস্যু ননী গোপাল কর্মকার ও তার ওয়ারিশগণ দীর্ঘদিন থেকেই জমি দখলের পাঁয়তারা করে আসছিলেন। আমি বাঁধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে তারা মেহগিনি বাগানে প্রবেশ করে গাছ কেটে ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।