কসবায় বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি শুরু আজ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৮
চাকরি জাতীয়করণসহ ২১-দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেসরকারি শিক্ষকরা আন্দোলনের ঘোষণা দিয়েছে। আজ থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবে। গত মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হেলালউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভূঁইয়া, প্রমুখ।