বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা ও ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভুঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন ডীন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল খায়ের, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক ড. মুহাম্মদ আসলাম আলী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুর রহমান সরকার, রেজিস্ট্রার মো. নজিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর মো. সাজ্জাদ হোসেন, ছাত্র বিষয়ক বিভাগের অফিসার অন স্পেশাল ডিউটি অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন প্রমুখ।
