মোহনগঞ্জ নাগরিক আন্দোলনের স্মারকলিপি প্রদান

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
গতকাল বুধবার মোহনগঞ্জ উন্নয়নে নাগরিক আন্দোলনের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দাবিসমূহের মধ্যে ঢাকা-মোহনগঞ্জ আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু, অত্র এলাকায় গ্যাস সংযোগ প্রদান, মোহনগঞ্জকে পল্লী বিদ্যুতের পরিবর্তে পিডিবিতে স্থানান্তর, কংস ও ধনু নদী খনন প্রভৃতি। স্মারকলিপি প্রদান পূর্ব আলোচনা সভায় শামছুল হক মাহবুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, বিএনবি সভাপতি আকম শফিকুল হক, সাবেক চেয়ারম্যান সুলতান আহম্মেদ, বীর মক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, রইস মনরম, নারী নেত্রী আকিকুন নেছা বিউটি প্রমুখ।