ঐতিহাসিক আজিমপুর দায়রা শরীফের খানকাহতে গতকাল বুধবার আখেরী চাহার সোম্বা উপলক্ষে শোকরানা দিবস উদযাপিত হয়। এ দিন সূর্যোদয় হতে সূর্যান্ত পর্যন্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সর্ব সাধারণের মাঝে বিশেষ দোয়ার আংটি বিতরণ করা হয়। ২০৭ বছর ধরে আজিমপুর দায়রা শরীফের খানকাহতে আখেরী চাহার সোম্বা উপলক্ষে শোকরানা দিবস পালন হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবারো দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দ দায়রা শরীফে উপস্থিত হন। -প্রেস বিজ্ঞপ্তি
