রাজধানীর খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কানাই লাল সরকারের মাতা সোনাই সরকারের মৃত্যুতে কলেজের উদ্যোগে গতকাল মঙ্গলবার শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পরলোকগত সোনাই সরকারের কর্মময় জীবনের উপর আলোচনা এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন কলেজের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ কানাই লাল সরকার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান হামিদুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এম ভিকারুন্নিসা, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সৈয়দ ফজলুল হক, কলেজের গভর্নিং বডির সদস্য ডাঃ আসাদুজ্জামান রিন্টু প্রমুখ। সোনাই সরকার ৮৫ বছর বয়সে গত ৮ ডিসেম্বর, তার নিজ বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার পলিতা গ্রামে মৃত্যুবরণ করেন। তিনি চার ছেলে, তিন মেয়ে রেখে যান।
