শোক সংবাদ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
গাজী রইছর রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, গাজী রইছর রহমান (৫২) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে বুধবার ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ....রাজেউন)। চান্দিশকরা গ্রামে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাজায় সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন। এম. শফিকুল ইসলাম ফারুক ইসলামপুর বাজারের বিশিষ্ট মনোহারী ব্যবসায়ী ও ইসলামপুর বাজার কালী মন্দিরের সেবায়েত বাবু প্রদীপ চন্দ্র বসাক (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার পরলোক গমন করেন। বুধবার পৌর কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সতী রানী দে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামের অজিত কুমার দের মাতা সতী রানী দে (৯৪) মঙ্গলবার পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।