মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৫০
মোহাম্মদ আলম আজ ১০ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটোসাংবাদিক একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলমের পঞ্চম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার নিজ বাসভবনে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আবুল হাসেম শিক্ষাবিদ আবুল হাসেমের আজ বৃহস্পতিবার ৫ম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে আজ ঢাকার গ্রীন রোডে এবং পিরোজপুরের সিংহখালী স্কুল ও কলেজ প্রাঙ্গণে তার স্মরণে আলোচনা, কোরানখানি, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হবে। আমেনা খাতুন পিটিআই-এর সাবেক সুপার মোহাম্মদ সেকান্দার আলীর স্ত্রী ও ডাক্তার আহমদ আল মামুনের মা আমেনা খাতুনের আজ বৃহস্পতিবার একাদশ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ নূরুল হাসান আইসিএমএবি ও সাফার সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ নূরুল হাসানের আজ বৃহস্পতিবার ৩য় মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে মরহুমের উত্তরাস্থ বাসভবনে কোরআনখানি, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হবে। তার পরিবারের পক্ষ থেকে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রীসহ সবার কাছে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।