বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক বিকল দীর্ঘ যানজট

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
বঙ্গবন্ধু সেতুতে মঙ্গলবার রাত ১২টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি চালবাহী ট্রাকের চাকা খুলে গেলে দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। এসময় সেতুর ওপর শতশত যানবাহন আটকা পড়ে। ফলে সেতুর পূর্ব টোল প্লাজা থেকে মির্জাপুর পর্যন্ত এবং সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বঙ্গবন্ধু সেতুর দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জিএসআইসি-এসইএল-ইউডিসির প্রধান প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি চালবাহী ট্রাক সেতুর ওপর বিকল হয়ে গেলে যানচলাচল বিঘ্নিত হয় এবং যানজটের সৃষ্টি হয়।