সারাদেশে মৃদু ভূমিকম্প

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২২:০৭
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৭টা ৪২ মিনিটে এই ভূমিকম্প হয়। ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও জামালপুরে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোন ক্ষয়-ক্ষতির অভিযোগ পাওয়া যায়নি।