দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ১৮:৫৭
আজ ২৮ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৮ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা ৮ ও ২। শুভবার:সোম ও শনিবার। শুভরত্ন: নীলা ও চন্দ্রকান্ত মনি। প্রকৃতিগতভাবে আপনি: বিনয়ী হলেও সিরিয়াস। আপনি সৃজনশীল, কল্পনাপ্রবণ। পারিপার্শ্বিকতা আপনার মনের উপর সহজেই ছাপ ফেলে। আপনার মন কোমল ও সংবেদনশীল হলেও আপনার বহিরাবরণ কঠিন। নিজের অনুভূতিকে তাই সহজেই চাপা দিতে পারেন। আপনি মেধাবী, সেই সাথে আপনার আছে ইনটুইশন। সহজেই সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। তবে আপনার আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। ধৈর্যের সাথে পরিকল্পনা অনুসারে অগ্রসর হলে আপনি অবশ্যই সফল হবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: উইলিয়াম জেমস, গায়িকা আঞ্জুমান আরা বেগম, লর্ড কার্জন, সাহিত্যিক অসীত সরকার, কামাল আরসালান। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। কোন ধরনের পারিবারিক সমস্যা সৃষ্টি হতে পারে। আজ কাওকে ধার কর্জ না দিলেই ভালো করবেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ঠিকাদারদের জন্য সময়টা খুব একটা অনুকূল নয়। সতর্কতা অবলম্বন করুন। কারো সাথে বিবাদে জড়াতে পারেন। পাওনা টাকা আজ নাও পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোন সমস্যার মিমাংসা হতে পারে। প্রবাসি আপনজনের কোন সংবাদ পেতে পারেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক মন্দা কিছুটা কাটবে। রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। নতুন কোন দায়িত্ব হাতে আসতে পারে। রাজনৈতিক বিরোধীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে, কোনো সামাজিক কাজে জড়াতে পারেন। সামগ্রিক ভাবে দিনটি আজ শুভ নয়। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। অনভিপ্রেত কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ সংসারের পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। মনোযোগের সাথে কাজ করুন। অন্যথায় বড় ধরনের কোনো ভুল হতে পারে। আপনজনদের সাথে মনোবিরোধ দেখা দিতে পারে। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পাওনা টাকা আদায়ে বাধাগ্রস্ত হতে পারে। কোন সন্তানের আচরণে মনে কষ্ট পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়, অকারণ ঝুঁকি না নিলেই ভাল করবেন। মন ভাল থাকবে না। সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ দিনটি সামগ্রিকভাবে খুব একটা শুভ নয়। পাওনা টাকা আদায়ে বাধাগ্রস্ত হতে পারে। অকারণ ঝুঁকি নিবেন না। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ততথ্য ভালভাবে যাচাই করে নিন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আর্থিক দিক ভাল যাবে। প্রাপ্তিযোগ আছে। অকারণ ব্যয় পরিহার করুন, অন্যথায় সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে না। লেনদেনে সতর্ক থাকুন। প্রতারিত হওয়ার আশংকা আছে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ শরীর খুব একটা ভাল যাবে না। কোন রকমের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। অথবা অসুস্থ হওয়ার আশংকা আছে। বেসরকারি চাকরিতে কোন রকমের পরিবর্তনের সম্মুখিন হতে পারেন। মর্যাদাহানির কোন পরিস্থিতির উদ্ভব হতে পারে। যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কোন কারণে সেন্টিমেন্টাল হয়ে উঠতে পারেন, ইমেশ সেন্টিমেন্টকে আজ প্রশ্রয় দিবেন না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রাপ্ততথ্য ভালভাবে যাচাই করে নিন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ দিনটি শুভ সম্ভাবনাময় কর্ম ও প্রতিভা স্বীকৃতি পেতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভাল যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ দিনটি মিশ্র সম্ভাবনাময় কারও প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। ভুল পদে চালিত হওয়ার আশঙ্কা আছে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিনিয়োগ সতর্কতা অবলম্বন করুন। প্রবাসি আনন্দজনের সংবাদ পেতে পারেন।