উপকূলীয় এলাকার উন্নয়নে এডিবি’র সাথে ঋণ চুক্তি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
দেশের উপকূলীয় এলকার উন্নয়নে ৫ কোটি ডলার বা ৪শ’ কোটি টাকা সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে বুধবার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইআরডি সচিব আবুল কালাম আজাদ ও বাংলাদেশে এডিবি’র আবাসিক প্রতিনিধি তেরেসা খো চুক্তিতে স্বাক্ষর করেন। জলবায়ু প্রভাবে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ডলার। এডিবি সহায়তা আকারে দেবে মোট ৫ কোটি ডলার যার মধ্যে ৪ কোটি ডলার বা ৩২০ কোটি টাকা ঋণ এবং এক কোটি ডলার বা ১৮০ কোটি টাকা এডিবির ক্লাইমেট ফান্ডের অনুদান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এছাড়াও প্রকল্পটি বাস্তবায়নে ইফাদ ৬ কোটি ডলার এবং কুয়েত ফান্ড ৮৮ লাখ ডলার সহায়তা দেবে। বাংলাদেশে সরকার এ প্রকল্পে যোগান দেবে ৩ কোটি ১২ লাখ ডলার। গতমাসে কুয়েত ফান্ডের সঙ্গে এবিষয়ে একটি অনুদান চুক্তি হয়েছে। ইফাদের অর্থায়নের বিষয়টি প্রক্রিয়া ধীন রয়েছে বলে। এডিবির সহজ শর্তে ৮ বছর গ্রেস পিরিয়ড বা রেয়াত কালসহ মোট ৩২ বছরে ঋণ পরিশোধ করতে হবে।। গ্রেস পিরিয়ডে বার্ষিক সুদের হার ১ শতাংশ এবং পরবর্তীতে সুদের হার হবে ১ দশমিক ৫ শতাংশ।