দেশের কৃষি ও কৃষককে বাঁচাতে হবে

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:২৪
দেশের কৃষিতে কোন ধরনের সুখবর নেই। কৃষিতে বাম্পার ফলন ফলিয়ে কৃষকদের চোখে-মুখে হাসি নেই। উত্পাদন খরচ না উঠায় কৃষকদের এখন মাথায় হাত। ফলে অনেক কৃষক চাষাবাদ এখন ছেড়ে দিচ্ছেন। নন ইউরিয়া সারের দাম না কমানোর ফলে একদিকে কৃষি উপকরণের দাম বেড়ে যাচ্ছে, অপরদিকে ফলের ন্যায্য দাম থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় সরকারকে আরো দূরদর্শিতার পরিচয় দিয়ে কৃষিকে কিভাবে লাভবান করা যায় সে পদক্ষেপ নিতে হবে। সরকার চাল আমদানি থেকে সরে এসেছে। কিন্তু দেশের বাজারেও চালের বাজার পড়তির দিকে। ফলে কৃষককে লোকসান দিয়ে ধান-চাল বিক্রি করতে হচ্ছে। আর এতে লাভবান হচ্ছে মহাজন এবং ফড়িয়া শ্রেণির লোক। তারা ধান গুদামজাত করে তারপর বিক্রি করে লাভের মুখ দেখছে। কিন্তু যে কৃষক রোদে এবং বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলাচ্ছে তাদের কোন সুখবর নেই। তাই তাদের রক্ষার্থে এখন সরকারকে এগিয়ে আসতে হবে সর্বাগ্রে। নইলে কৃষকের মেরুদণ্ড একবার ভেঙ্গে গেলে রাষ্ট্রের অর্থনীতি বেসামাল হয়ে পড়বে। মো. আব্দুল হাকিম বিনোদপুর, পঞ্চসার, মুন্সীগঞ্জ