সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলের অন্তর্ভুক্তদের চাকরি দিন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে ঠাঁই হয়েছে পুলের তালিকায় বইতে পড়েছিলাম— “সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা”। কিন্তু সেই আশাও ধূলিসাত্ হতে চলেছে। আমাদেরই অনেকেরই চাকরির বয়স শেষ হওয়ার পথে। এছাড়া আগামীতে এসএসসি ও এইচএসসি পাস কোনো শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে না। এ অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলের তালিকাভুক্তদের স্থায়ী চাকরির সুযোগ সৃষ্টির জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। শামীমা আক্তার, নূরজাহান বেগম, দেলোয়ার হোসেন, কলেজ রোড, লক্ষ্মীপুর