বাঞ্ছারামপুরের ডোলভাঙ্গা নদী শুকিয়ে যাচ্ছে

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৪৩
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ডোলভাঙ্গা নদীর নাব্যতা হারিয়ে শুকিয়ে যাচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত পানির অভাবে সেচ সংকটও দেখা দিয়েছে। মেঘনা নদী হতে উত্পত্তি মরিচাকান্দি, দশদোনা, জগন্নাথপুর, বাঞ্ছারামপুর, ধারিয়ারচর, মানিকপুর, দিয়ে প্রবাহিত ডোরভাঙ্গা নদী এখন মৃত প্রায় । সংস্কার না করায় তলদেশ ও নদীর দু’পাড় ভরাট হয়ে প্রস্থতা ও গভীরতা কমে এসব নদী পরিণত হয়েছে খালে । নদীর তীরবর্তী প্রায় ২০ হাজার হেক্টর জমির সেচ কার্যক্রম বন্ধ হওয়ার মুখে পড়েছে। জানা গেছে, বিগত ২২ থেকে ২৫ বছর আগে সর্বশেষ ডোলভাঙ্গা নদী পুনঃখনন করা হয়েছিল। এরপর থেকে খনন না করায় পলিমাটি জমে উপজেলা চকবাজারের সমস্ত বর্জ্য, নদীর তীরবর্তী বিভিন্ন জায়গা ভরাট হয়ে যায় । প্রতিবছর অক্টোবর থেকে শুরু করে মে মাস পর্যন্ত নদী এক রকম শুকিয়ে যায়।