যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মোরেলগঞ্জে সমাবেশ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৪৫
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. প্রবীর রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শফিকুর রহমান লাল, চেয়ারম্যান সরোয়ার হোসেন, ইব্রাহীম হাওলাদার. মো. শাহাবুদ্দিন তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, বিশেষ বক্তা ছিলেন এইচ. এম ছাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক জলিল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি মুসফেকুর রহমান নাহার, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক হালিম জোমাদ্দার প্রমুখ।