লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে গত ক্রিসমাসের পরপরই শেষ হয়ে গেছে চুক্তি। এরপরে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করেননি। তবে এরই মাঝে তার কাছে পৃথিবীর নানা ক্লাব থেকে এসেছে ১২টি প্রস্তাব! এশিয়া, ইউরোপের পাশাপাশি এর মধ্যে আছে উত্তর এবং দক্ষিণ আমেরিকার ক্লাবের প্রস্তাবও। যে দেশেই যান না কেন বেকহ্যাম মনে করছেন খেলোয়াড় হিসেবে এটাই হবে তার শেষ ক্লাব। আর তাই তিনি এমন কোনো ক্লাবে যেতে চাচ্ছেন যেখানে তার উপস্থিতি একটা বিশেষ প্রভাব ফেলবে, যেমনটা ফেলেছিলেন তিনি যখন রিয়াল থেকে এলএ গ্যালাক্সিতে যান। তাই তার পরবর্তী গন্তব্য ধরা হচ্ছে কাতার। কারণ ২০২২ বিশ্বকাপ সামনে রেখে বেকহ্যামের সেলিব্রেটি ইমেজ ব্যবহার করতে খুবই আগ্রহী তারা।
