নবীনগর উপজেলার বাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেনকে (৩৭) তার আপন বড়ভাই কুপিয়ে গুরুতর আহত করে বাড়াইল রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বাড়াইল গ্রামে। এ ঘটনায় মোশারফের স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। (মামলা নং-০৭)। আহতের ঘটনায় পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
