জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার রাস্তার শোভাবর্ধনকারী প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রতিহিংসায় অন্ধ হয়ে এসব গাছ কেটে ফেলায় পৌরবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে পৌর এলাকার পাঁচবিবি-জয়পুরহাট সড়কের টিএন্ডটি পাড়া থেকে বটতলী এবং রেল স্টেশন সড়কে লাগানো দেবদারু, বকুল, কৃষ্ণচূড়া প্রজাতির প্রায় ৫ফুট উঁচু গাছগুলো কে বা কারা কেটে ফেলে। ইতিমধ্যে গাছগুলো রাস্তার শোভা বর্ধনে ভূমিকা রাখছিল।
