ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রায় দেড়শ অ্যাথলিটের অংশগ্রহণে আজ ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হচ্ছে ক্রীড়া উত্সব। চারটি ইভেন্ট হ্যান্ডবল, ভলিবল, কাবাডি এবং অ্যাথলেটিক্স নিয়ে প্রতিযোগিতা হবে।
দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার স্পন্সর ওয়ালটন ।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের নিচ তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত জানান সংগঠনের সাধারণ সম্পাদক কামরুণ নাহার হিরু। এতে আরো উপস্থিত ছিলেন মহিলা সংগঠক তাসনিম আকবরী, রাজিয়া সুলতানা অনু, ফরহাদ জেয়াসমিন লিটি, পারভিন লায়লা লুসি এবং ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার।
