টাঙ্গাইলের স্কুলছাত্রীকে গণধর্ষণ ও বীরগঞ্জের এক শিশু চাঁদনী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানবাধিকার ব্যুরো-বিএইচআরবি সৈয়দপুর জেলা শাখা এক মানববন্ধন কর্মসূচি পালন করে। বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে গত বুধবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এম.এ. করিম মিস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএইচআরবি’র উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। পৌর কাউন্সিলর কাজী জাহানারা বেগম, নুরুন্নাহার বেগম, আনোয়ারুল ইসলাম, গোলাম রব্বানী লিটন, রহিদুল ইসলাম বসুনিয়া, শফিকুল ইসলাম শফিক, ফরহাদ হোসেন, আকতারুল হক সরকার ও বাদল।
