সেচিক শ্রমিক ইউনিয়ন নির্বাচন ১৩ জানুয়ারি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
দিনাজপুরের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্যের মধ্যে প্রশাসন ও হিসাব বিভাগ থেকে মোঃ অবায়দুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ হাবিবুর রহমান দুলাল ও মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোঃ ওবায়দুল হক, প্রশান্ত কুমার চৌহান ও নূর মোহাম্মদ মানিক।