মীর্জাগঞ্জে এসিল্যান্ড পদ শূন্য

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:০১
মীর্জাগঞ্জ উপজেলায় এক বছর ধরে সহকারি কমিশনার (ভূমি) পদটি শূন্য রয়েছে। ফলে উপজেলার ৬টি ইউনিয়নের সরকারি খাস জমি রক্ষণাবেক্ষণ ও রাজস্ব আদায় কাজে নানা সমস্যাসহ বিভিন্ন এলাকায় জমিতে নামজারি ও জমি খারিজ সমেত প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এ ছাড়া ভূমি সংক্রান্ত কাজে উপজেলার শত শত লোক ভোগান্তির শিকার হচ্ছে। মীর্জাগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ৩০ ডিসেম্বর তত্কালীন এসিল্যান্ড মোহাম্মদ চাহেল তস্তুরী মীর্জাগঞ্জ থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। ফলে এ পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার।