বড়লেখায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:০৩
বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিনের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে বড়লেখা থানায় মামলা হয়েছে। মামলায় বাদিনী এক গৃহবধূ (২৫)। তবে অভিযুক্ত চেয়ারম্যানের দাবি বাদিনীর স্বামীকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আটক করে মুচলেকায় ছেড়ে দেয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। মামলার বিবরণে জানা গেছে, গত ৫ জানুয়ারি রাতে উপজেলার নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন তুচ্ছ ঘটনার জের ধরে চান্দগ্রাম পিকআপ ভ্যান অফিসে গৃহবধূর স্বামী হাবিবুর রহমানকে দুই দফায় বেধড়ক মারপিট করেন। ঘটনার খবর পেয়ে তিনি স্বামীকে রক্ষা করতে গেলে চেয়ারম্যান শ্লীলতাহানির চেষ্টা করেন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, চেয়ারম্যান আলাল উদ্দিনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করেছি। মামলা নং ২, তাং ৮/১/১৩।