মতলবে মাদকের ব্যাপক বিস্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:০৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকের ব্যাপক প্রসার লক্ষ্য করা যাচ্ছে। গত ১ বছরে ৬০ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে পুলিশ আটক করে। এদের মোবাইল কোর্টের মাধ্যমে ন্যূনতম ৭ দিন থেকে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত জেল, জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার। এ ছাড়াও মতলব উত্তর থানায় মাদক আইনে ৮টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।