মির্জা ফখরুলের মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:০৭
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলা ও পৌর বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গি মোড়ে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মোঃ মোজাহার হোসেন, জাসাস রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ, পৌর বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এবিএম আকতারুজ্জামান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক প্রমুখ।