নান্দাইলে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:০৮
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের লংপুর গ্রামে আব্দুল মজিদের ছেলে সাইদুর রহমানের (৩২) রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি পাওনা টাকার জন্য তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ বুধবার ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।