নির্মল সেন স্মরণে নবীনগরে শোকসভা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট নির্মল সেনের মৃত্যুতে নবীনগর প্রেসক্লাবে বৃহস্পতিবার এক শোকসভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকার । বক্তব্য রাখেন সাংবাদিক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, আজিজুল ইসলাম বাচ্চু, তাজুল ইসলাম চৌধুরী, মাহাবুব আলম লিটন, শ্যামা প্রসাদ চত্রবর্তী শ্যামল, সাইদুল আলম সোরাব , খ,ম হযরত আলী প্রমুখ ।
মতলব উত্তরে দুইজনের জেল
মতলব উত্তর(চাঁদপুর)সংবাদদাতা \ চাঁদপুরের মতলব উত্তরে মাদকসম্রাট সুজন দেবনাথসহ ২জনকে গাঁজা বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জেল প্রদান করা হয়েছে। গত বুধবার প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাঁজা বিক্রির অপরাধে সুজন দেবনাথকে ১ বছর ও সবুজকে ১৫দিনের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
ধামরাইয়ে আনন্দ র্যালি ও আলোচনা সভা
ধামরাই সংবাদদাতা \ উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় এমপি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ধামরাইয়ে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র্যালি শেষে আলোচনা সভায় এমপি একথা বলেন। ধামরাই থানা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন (সাকু), থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ মালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ কবীর মোল্লা।
হোমনার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ হোমনা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. হেলাল হোসেনের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সিআইপি। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা,সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইয়াসমিন, বিআরডিবির চেয়ারম্যান এড.নজরুল ইসলাম প্রমুখ।
কটিয়াদীতে সিপিবি ও বাসদের সমাবেশ
কটিয়াদী(কিশোরগঞ্জ) সংবাদদাতা\ অবিলম্বে জ্বালানি তেলের মূল্য হ্রাস, বিদ্যুতের দাম বৃদ্ধি না করা, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে কটিয়াদীতে সমাবেশ করেছে সিপিবি ও বাসদ। বুধবার উপজেলা শহীদ মিনার চত্বরে সিপিবি ও বাসদ আহূত দেশব্যাপী গণজাগরণ কর্মসূচি উপলক্ষে আহূত এ সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম মাস্টার। উপজেলা সিপিবি নেতা সেলিম উদ্দিন খানের পরিচালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ ীয় নেতা সাজ্জাদ জহির চন্দন আ:হাসেম মাস্টার, বাসদের কেন্দ ীয় নেতা রাজেকুজ্জামান রতন, টিইউসি নেতা জলি তালুকদার, উপজেলা সিপিবি সভাপতি মোস্তফা কামাল নান্দু প্রমুখ।
মধুখালীতে ডাকাতি
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ বুধবার গভীর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার আলমপুর গ্রামে আকবর শেখের বাড়িতে ৮/১০ জনের মুখোশধারী ডাকাত দল পরিবারের সবাইকে মারপিট ও বেঁধে রেখে নগদ ২৫ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
আকবর শেখ জানায়, জাগরণী ফাউন্ডেশন থেকে ২৫ হাজার টাকা লোন গ্রহণ করি। রাত আনুমানিক ২টার দিকে ডাকাত দল পরিবারে সকলকে বেঁধে মারপিট ও ভয়ভীতি দেখিয়ে টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায়।
ফরিদপুরে সিপিবি’র কর্মসূচিতে বাধা
ফরিদপুর প্রতিনিধি \ জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণধর্ণা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুরের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পরে তারা ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে।
এসময় পুলিশী বাধা উপেক্ষা করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সিপিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি কমরেড কানাইলাল গাঙ্গুলী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড রফিকুজ্জামান লায়েক, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মজুমদার প্রমুখ।
রানিনগরে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি
রানিনগর (নওগাঁ ) সংবাদদাতা \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁর রানিনগরে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার সকালে রানিনগর শিক্ষক/ কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সকল মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি ঘোষণা করেন।
কালকিনিতে আনন্দ মিছিল
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি \ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার ইউনিয়নকে পূর্ণাঙ্গ থানা ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গত মঙ্গলবার কাজীবাকাই বাজারে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করে এলাকাবাসী। আনন্দ মিছিল শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইমাম হোসেন, আবু আলম, সিদ্দিক, অসীম, মাহমুদ ও জামাল প্রমুখ।
উজিরপুরে মিষ্টি বিতরণ
বরিশাল অফিস \ উজিরপুরকে পৌরসভা ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গত মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মনিরুল ইসলাম মনি’র নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের মেজর জলিল স্মৃতিস্তম্ভের সম্মুখে পথসভা করে। এতে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম মনি-এমপি, বানারীপাড়া পৌরসভার মেয়র গোলাম ছালেহ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাংগঠনিক সম্পাদক অপূর্ব বাইন রন্টু, যুবলীগের কেন্দ্রীয় নেতা এ.কে আজাদ প্রমুখ।
গাইবান্ধায় অটোরিকশা মালিক সমিতির সভা
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা জেলা ট্যাক্সি, অটোরিকশা অটোটেম্পু, মিশুক, বেবিট্যাক্সি ও ট্যাক্সিকার পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত দ্বি-বার্ষিক কমিটির পরিচিতি সভা গত বুধবার শহরের খানকাহ শরিফ সিএনজি স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। শাহিনুর রহমান শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কাইয়ুম, আলহাজ্ব খাদেম হোসেন, জেলা মোটর শ্রমিক সমিতির সভাপতি আব্দুর সাংগঠনিক সম্পাদক শামিম উল হক শাহীন, দপ্তর সম্পাদক এটিএম রেজাউল করীম, রশিদ সর্দার প্রমুখ।
কাউনিয়ায় আরডিআরএস-এর অবহিতকরণ সভা
কাউনিয়া(রংপুর) সংবাদদাতা \ সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলমুখি করার লক্ষ্যে গত বুধবার রংপুরের কাউনিয়ায় শিখন স্কুল করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহযোগিতায় ও আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব সরকার-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিনা তালুকদার শিউলী, হারাগাছ পৌর চেয়ারম্যান সাদাকাত হোসেন ঝন্টু, বালাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান আলিমউদ্দিন, কাউনিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিন্টু, সহসম্পাদক রতন বর্মন, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহম্মদ, কাউনিয়া প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, সাবেক সভাপতি সারওয়ার আলম মুকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল প্রমুখ।
রায়পুরায় শিক্ষকদের প্রস্তুতি সভা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\১৭-দফা দাবিতে ১২জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রায়পুরা ডিগ্রি কলেজ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা ঐক্য পরিষদের আহবায়ক মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন, জেলা ঐক্য পরিষদ নেতা অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি এবিএম শফিকুল ইসলাম প্রমুখ।
নন্দীগ্রাম শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত
সফিউল আলম, নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বুধবার বগুড়া নন্দীগ্রাম উপজেলা ওমরপুর বাজারে শ্রমিকলীগের ০২ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ফেরদৌস-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র মোহন্ত, শ্রমিকলীগের সভাপতি বাবু, সাঃ সম্পাদক-উজ্জল, ছাত্রলীগের নেতা লিটন প্রমুখ।
বিশ্বনাথে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা মঙ্গলবার স্থানীয় বাগিচাবাজারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমদ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমছু মিয়া, সাধারণ সম্পাদক বাবুল আখতার, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম।
নাসিরনগরে ৬টি বাড়ি ভস্মীভূত
নাসিরনগর সংবাদদাতা \ বুধবার রাতে নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ায় (জেলেপাড়া) আগুনে পুড়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, রাতে সুশেনের ঘর থেকে আগুনের সূত্রপাত্র হয়ে এর লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে কেউ ঘর থেকে কিছুই বের করতে পারেনি। এ সময় একে একে ৬টি ঘর পুড়ে যায়। এদিকে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চেয়রম্যান আহসানুল হক মাস্টার, সদর ইউপি চেয়ারম্যান মো. রফিজ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
আতাইকুলায় চরমপন্থি গ্রেফতার
পাবনা প্রতিনিধি \ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর এলাকা থেকে বুধবার রাতে আসাদুল ইসলাম ওরফে আসাদ (৩৫) নামের এক চরমপন্থি নেতাকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা-পুলিশ। আসাদ সদর উপজেলার চড়াডাঙ্গা গ্রামের আফসারুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসাদ চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল লাল পতাকার) আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় দু’টি হত্যাসহ তিনটি এবং রাজশাহীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা রয়েছে।
রানিনগরে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি
রানিনগর (নওগাঁ ) সংবাদদাতা \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁর রানিনগরে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার সকালে রানিনগর শিক্ষক/ কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সকল মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি ঘোষণা করেন।
আত্রাইয়ে মাদকসহ এক ব্যক্তি গ্রেফতার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি \ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা আত্রাই উপজেলার একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে ১ হাজার ৩০৮ বোতল অ্যালকোহলসহ এক ব্যক্তিকে আটক করেছে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন কামু প্রসাদ সাহার হোমিও ওষুধের দোকানে অভিযান চালিয়ে অ্যালকোহলসহ মিঠুন সাহা (২২) নামের এক যুবককে আটক করা হয়।
ভূঞাপুরে বিএনপির মানববন্ধন
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও নিকরাইল ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন মন্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এ মানববন্ধনে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো.রমজান আলী,সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা, সহ-সভাপতি রাবিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিমুজ্জামান সেলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বরগুনায় স্কুল ছাত্রী নিহত
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার বরগুনার আমতলী-কলাপাড়া সড়কের কড়ইবুনিয়া নামক স্থানে বিআরটি পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার কেয়া (৫) ঘটনাস্থলে মারা গেছে। আমতলী থানার এসআই নজরুল ইসলাম জানান, কড়ইবুনিয়া গ্রামের কামাল হোসেন হাওলাদারের মেয়ে কেয়া স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় কলাপাড়া থেকে আসা বাসটি তাকে চাপা দেয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
রাজৈরে আনসার ও ভিডিপি সমাবেশ
টেকেরহাট (মাাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর উপজেলার নরেরকান্দা আনসার ও ভিডিপি ক্লাবে গতকাল বৃহস্পতিবার আনসার ও ভিডিপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়। আমগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ জমিরউদ্দিন খাঁর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা কমান্ডার মোঃ ইয়াসিন আরাফাত, থানা কমান্ডার মোঃ সামসুল আলম, আনসার ও ভিডিপি ব্যাংক ম্যানেজার মনিরুল আলম ও ক্লাব সভাপতি মোঃ মতিউর রহমান প্রমুখ।
জহুরুল ইসলাম মেডিক্যালে ওরিয়েন্টেশন আজ
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। জানা গেছে, এটি জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের ২২তম ব্যাচ। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক এবং নবাগত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত থাকবেন।
লালমনিরহাটে বিএনপির অবস্থান ধর্মঘট
লালমনিরহাট প্রতিনিধি \ মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বুধবার লালমনিরহাট জেলা বিএনপি অবস্থান ধর্মঘট পালন করে। শহরের মিশন মোড়ে লালমনিরহাট-রংপুর মহাসড়কে পাশে অবস্থান ধর্মঘটে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে। অবস্থান ধর্মঘট শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, নগেন্দ্রনাথ রায়, জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন, যু্বদল নেতা এম,এ হালিম,এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক,মোজাম্মেল হক।
