কচুয়ায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:২৪
চাঁদপুর জেলার কচুয়ার মেঘদাইর দক্ষিণ পাড়ায় স্টুডেন্ট ওয়েলফেয়ার আয়োজিত এসএসসি, জেএসসি ও পিএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ঢাকা মহানগর ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মহিবউল্লাহ্ মাহি বলেন, বিরোধী দল হরতালের নামে জামায়াত-শিবিরকে মাঠে নামিয়ে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে প্রমাণ করেছে— এটি হরতাল নয় বরং যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর কৌশল। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ’৬৯-এর গণঅভ্যুত্থানের ন্যায় আবারও বাংলার ছাত্র সমাজ গর্জে উঠে জামায়াত-শিবিরকে প্রতিহত করবে। -প্রেস বিজ্ঞপ্তি