জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আজ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাজোট সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন। এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ডসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল এবং সরকারি ও বেসরকারি সকল বেতার, কমিউনিটি রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে। মহাজোট সরকারের চার বছর পূর্তির দিন গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার ভাষণ রেকর্ড করা সম্ভব হয়নি। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ইত্তেফাককে প্রধানমন্ত্রীর ভাষণের নতুন এই সময়সূচি জানান।