ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং কেটের কন্যা সন্তান জন্ম নিলে তাকে ‘প্রিন্সেস’ উপাধি দেয়ার ঘোষণা দিয়েছেন রাণী এলিজাবেথ। আর ছেলে হলে ‘প্রিন্স’ উপাধি পাবে। এক শতাব্দী আগের আইনের সংস্কার করে এই ঘোষণা দেয়া হয়েছে। খবর এনডিটিভির
১৯১৭ সালে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের ঘোষণা অনুযায়ী পরিবারের জ্যেষ্ঠ সন্তানই প্রিন্স উপাধিতে ভূষিত হতো। সেই হিসেবে উইলিয়াম এবং কেটের ছেলে সন্তান হলে সে ‘প্রিন্স’ উপাধি পাবে। মেয়ে সন্তান ‘লেডি’ হিসেবে পরিচিতি পেত। এ বছরের মাঝামাঝি কেটের সন্তান জন্মলাভের কথা রয়েছে। রাণীর ঘোষণা অনুযায়ী এখন থেকে ছেলে এবং মেয়ে উভয়ই সমান অধিকার ভোগ করবেন। ২০১১ সালের এপ্রিলে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটেনের বিয়ে হয়।
