নন্দীগ্রাম থানার এএসআই ক্লোজড

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৫
জেলার নন্দীগ্রাম থানা পুলিশের এএসআই প্রদীপ কুমারকে ক্লোজ্ড করা হয়েছে। গত বুধবার নন্দীগ্রাম থানা পুলিশের এএসআই প্রদীপ কুমার তাস খেলার অভিযোগে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের চক কড়ই গ্রামের হারেজ আলী নামের এক ব্যক্তিকে হাটকড়ই বাজারে মারধর করলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ওই ঘটনার প্রেক্ষিতে গত ১০ জানুয়ারি এএসআই প্রদীপ কুমারকে বগুড়া পুলিশ লাইনে ক্লোজ্ড করা হয়েছে। নিহত হারেজ আলীর লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।