বুড়িগঙ্গায় লঞ্চে আগুন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৬
বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাটে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে এমভি সুরেশ্বর-১ নামে একটি লঞ্চের দ্বিতীয় ও তৃতীয় তলা পুড়ে গেছে। এতে লঞ্চটির প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। পরে খবর পেয়ে সদরঘাটের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইত্তেফাককে জানান, ইঞ্জিন রুম থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। তবে এটি নাশকতা কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।