আধিপত্য বিস্তার

লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৬
সদর উপজেলার হানিফ মিয়াজির হাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে মো. রুবেল ওরফে টাইগার নামের এক যুবক নিহত এবং অপর ২ জন আহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল এলাকার কংশ নারায়ণ গ্রামের রুবেলকে মুন্না ও জুয়েল বাড়ি থেকে ধরে নিয়ে হানিফ মিয়াজির হাটের অদূরে এলোপাতাড়ি গুলি করে রাস্তার পাশে ফেলে যায়। পরে এরই জের ধরে মোসলেহ উদ্দিন মুন্না ও আব্দুল মতিন বাহিনী নামের ঐ দুই গ্রুপের সংঘর্ষে আরও ২ জন আহত হয়। রুবেলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। দত্তপাড়া ফাঁড়ির ইনচার্জ এ খবর নিশ্চিত করেছেন।