আজ বিচারপতি মোরশেদের ১০২তম জন্মবার্ষিক

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৬
আজ ১১ জানুয়ারি শুক্রবার, উপ-মহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ, নির্ভীক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ১০২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ মরহুমের বনানীস্থ মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কোরানখানির আয়োজন করেছে। এ ছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের গৌরবোজ্জ্বল জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করেছে। -প্রেস বিজ্ঞপ্তি